| বঙ্গাব্দ

এশিয়ার কন্ডিশনে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আফগানিস্তান: সরফরাজ আহমেদ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-02-2025 ইং
  • 4981467 বার পঠিত
এশিয়ার কন্ডিশনে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আফগানিস্তান: সরফরাজ আহমেদ
ছবির ক্যাপশন: সরফরাজ আহমেদ

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলবে আফগানিস্তান, মনে করেন সরফরাজ আহমেদ

সাম্প্রতিক সময়ের অন্যতম চমকপ্রদ দল আফগানিস্তান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দলটি এবার মিশন শুরু করতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। সাবেক ক্রিকেটাররা আফগানদের নিয়ে ইতিমধ্যেই আশাবাদী।

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ মনে করেন, এশিয়ার কন্ডিশনে এবার আফগানিস্তান সেমিফাইনাল খেলবে। তার বাছাই করা সেমিফাইনালের চারটি দল হলো—পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

সরফরাজ আহমেদ বলেন, "যদি আমাকে চারটি দল বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের নাম বলব। তবে অন্য দলগুলোকেও খাটো করে দেখছি না।"

এছাড়া, ঘরের মাঠে খেলার কারণে পাকিস্তান চাপ অনুভব করলেও সেই সঙ্গে সুবিধাও পাবে বলে মনে করেন তিনি। সরফরাজ বলেন, "পাকিস্তান তাদের কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানে, যা বড় ভূমিকা রাখবে। ২০১৭ সালের দলটির তুলনায় কাগজে-কলমে এই দল আরও শক্তিশালী।"

১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency