সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের (ডিসি) ওপর জেলা পরিষদের দায়িত্বও অর্পিত হয়েছে। ফলে প্রশাসনিক কাজে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ মনে করেন, আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা দায়িত্ব নিতে পারেন।
মঙ্গলবার ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন:
"একজন জেলা প্রশাসকের পক্ষে একাধিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা দরকার।"
তিনি আরও বলেন,
"জাতীয় নাকি স্থানীয় পর্যায়ের নির্বাচন আগে হবে, তা নিয়ে ঐকমত্য কমিশনের সভায় আলোচনা হয়েছে। তবে এখনও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।"
তিনি আশা প্রকাশ করেন,
"খুব দ্রুতই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।"
স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটি আগে হবে তা নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মতপার্থক্য রয়েছে।
গত ৮ জানুয়ারি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে বৈঠকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন,
"আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার।"
বিশ্লেষকদের মতে,
উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য থেকে বোঝা যায়, সরকার দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।
এখন দেখার বিষয়, সরকার কোন নির্বাচন আগে আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী হয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |