বিএনপি নেতার বক্তব্য: আওয়ামী লীগের লকডাউন নিয়ে একাধিক গুরুতর অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে আক্রমণ
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
লক্ষ্মীপুর, ১৩ নভেম্বর (বিডিএস) — বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের লকডাউন নিয়ে তীব্র অভিযোগ করেছেন। তিনি বলেন, "আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই, এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে।"
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, "কিছু নেশাগ্রস্ত উচ্ছৃশৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে একটি ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে।"
এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বলেন, “৪৭ সালের আওয়ামী লীগ, তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে হবে কেন? উনি প্রধানমন্ত্রী ছিলেন। নিজের ভোটে নিজে প্রধানমন্ত্রী ছিলেন। রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী, তাহলে পালিয়ে যেতে হবে কেন? রাজনীতি করেননি, রাজনীতি করতেও দেননি।”
তিনি আরও বলেন, "শেখ হাসিনা বলেছিলেন যারা বাসে আগুন দিবে, তাদের আগুনে ফেলে দিবে, এখন তো তিনি নাই। তিনি পালিয়ে যাবার আগে তার আত্মীয় স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন তিনি পালায় না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। তবে এই জেনারেশন পালায়নি। এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে।"
এ্যানি সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, "হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে। অনেক পরিবার গুম-খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দূর্বৃত্তায়ন করেছে।"
সূত্র:
"শহীদ উদ্দিন চৌধুরীর বক্তব্য এবং রাজনৈতিক বিশ্লেষণ," bdnews24.com
"আওয়ামী লীগ ও বিএনপি: রাজনৈতিক পরিস্থিতি," aljazeera.com
"লক্ষ্মীপুরের নির্বাচনী লড়াই ও বিএনপির অবস্থান," en.wikipedia.org
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |