চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আজ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড
ক্রিকেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি আজ থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে করাচিতে গ্রুপ-এ-এর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।
সাম্প্রতিক পারফরম্যান্সে নিউজিল্যান্ড পাকিস্তানকে পরপর দুইবার হারালেও স্বাগতিক হিসেবে পাকিস্তানকেই ফেভারিট ধরা হচ্ছে। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব থাকলেও শাহীন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহদের পেস আক্রমণ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
অন্যদিকে, নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম জানিয়েছেন, করাচির কন্ডিশন সম্পর্কে ধারণা থাকায় তারা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। কেন উইলিয়ামসন, রাচিন রবিন্দ্র ও ডারিল মিচেলের ব্যাটিং ফর্ম তাদের জন্য বড় শক্তি।
প্রথম ম্যাচেই জয় পেতে মরিয়া দুদল। শুরু থেকেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসর।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |