| বঙ্গাব্দ

কুয়েটে ছাত্রদলের কর্মী-সমর্থকদের ওপর হামলা: ছাত্রদল সভাপতির প্রতিবাদ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 19-02-2025 ইং
  • 3815636 বার পঠিত
কুয়েটে ছাত্রদলের কর্মী-সমর্থকদের ওপর হামলা: ছাত্রদল সভাপতির প্রতিবাদ
ছবির ক্যাপশন: ছাত্রদল সভাপতির প্রতিবাদ

কুয়েটে ছাত্রদলের কর্মী-সমর্থকদের ওপর হামলা: ছাত্রদল সভাপতির প্রতিবাদ

কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে) ছাত্রদলের কর্মী-সমর্থকদের ওপর অতর্কিত হামলার অভিযোগ তুলেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রকিব। তিনি জানিয়েছেন, বৈষম্যবিরোধী নামধারী কিছু গুপ্ত সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে এ হামলা হয়েছে।

এ বিষয়ে কুয়েটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান ছাত্রদল সভাপতি। তিনি বলেন, "যে বা যারা জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।" ছাত্রদলের সভাপতি আরও বলেন, দেশে আর মব কালচার চলতে দেওয়া হবে না।

এছাড়া, কুয়েটে ছাত্রদলের কোনো কমিটি না থাকলেও কর্মী-সমর্থক রয়েছে, এবং ছাত্রদল এখনো বড় ঘটনা এড়াতে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে, কিছু গুপ্ত সংগঠন ক্যাম্পাসে একক রাজত্ব কায়েম করতে চাচ্ছে এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।

এদিকে, কুয়েটে গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় ছাত্রদল অভিযোগ করেছে, তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency