নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ, বিএনপি মহাসচিবের মন্তব্য
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারে থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে সদস্য নবায়ন ও আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, "অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে, যা অত্যন্ত বিপদজনক।"
এসময় বিএনপি মহাসচিব নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে সরকারকে স্বাগত জানালেও, সরকারে থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেয়ার সমালোচনা করেন। তিনি বলেন, "এ ধরনের বিষয় দেশের মানুষ মেনে নেবে না।"
বিএনপি নেতা, উপদেষ্টা আসিফ মাহমুদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়ার প্রস্তাবও সমালোচনা করেন এবং বলেন, "উপদেষ্টা যা বলেছেন, তা কেউ মানবে না।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |