| বঙ্গাব্দ

ইরাকে ফের ডলার পাঠাবে যুক্তরাষ্ট্র, যুক্ত হয়েছে শর্ত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-09-2026 ইং
  • 14980 বার পঠিত
ইরাকে ফের ডলার পাঠাবে যুক্তরাষ্ট্র, যুক্ত হয়েছে শর্ত
ছবির ক্যাপশন: ইরাকে ফের ডলার পাঠাবে যুক্তরাষ্ট্র

ইরাকে আবারও নগদ ডলার পাঠাতে সম্মত হলো যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: বুলবুল আহমেদ

মাসকয়েক বন্ধ থাকার পর ইরাকে আবারও নগদ মার্কিন ডলারের চালান পাঠাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দুই দেশের মধ্যে নতুন শর্ত ও সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইরাক সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির সরকারি বার্তা সংস্থা ‘ইরাকি নিউজ এজেন্সি’কে (আইএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি।

এর আগে গত এপ্রিলে ইরাকে নগদ ডলার পাঠানো স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। এমনকি সেই সময় প্রায় ৫০ কোটি ডলারের একটি চালানও আটকে দেওয়া হয়েছিল। মূলত মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানো এবং বাগদাদের ওপর আর্থিক নজরদারি বাড়ানোর অংশ হিসেবে ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নিয়েছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সমঝোতার বিষয়ে সরকারি মুখপাত্র হায়দার আল-আবুদি জানান, ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জায়েদির যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এই অগ্রগতি অর্জিত হয়। ডলারের প্রবাহ স্বাভাবিক করতে নতুন এই চুক্তির অধীনে খুব দ্রুতই (আগামী কয়েক দিনের মধ্যে) মার্কিন ডলারের একটি নতুন চালান বাগদাদ এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আল-আবুদি আরও জানান, ডলারের অবৈধ লেনদেন রোধ, মুদ্রা বিতরণে সুশৃঙ্খল নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং ডিজিটাল লেনদেন বা ই-পেমেন্ট ব্যবস্থা প্রসারে ইরাকি কর্তৃপক্ষ যেসব কার্যকর পদক্ষেপ নিয়েছে, তারই ফলশ্রুতিতে এই সমঝোতা সম্ভব হয়েছে। নগদ লেনদেননির্ভর ইরাকি অর্থনীতিতে বিদেশি মুদ্রার এই সরবরাহ চালুর ফলে অভ্যন্তরীণ বাজারে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency