ভূমিকম্পে নিহত রাফিউল ইসলাম, আহত নুসরাত আক্তার ও শেখ তানভীর বারী হামীমকে দেখতে বিএনপি নেতার হাসপাতাল সফর
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
ভূমিকম্পে দেয়াল ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম নিহত এবং গুরুতর আহত নুসরাত আক্তারকে দেখতে ২১ নভেম্বর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।
এ সময় তার সঙ্গে ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজাহার শাহীন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন।
আহত নুসরাত আক্তার মাথার ডান অংশ, চোখ ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডা. রফিকূল ইসলাম তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।
একইদিনে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম ডান পায়ে আঘাত পান। পরবর্তীতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতে সেখানে যান ডা. মো. রফিকূল ইসলাম। তিনি হামীমের চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফায়েজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মাহবুবুর রহমান সজীব, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নোমান আজিজি খান, সাধারণ সম্পাদক ডা. বাদশা, ডা. রায়হান, ডা. পিয়াস, ডা. মমী, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ, রেজোয়ান, তাজিম সাজিদসহ অন্যান্যরা।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলামের এই হাসপাতাল সফর প্রমাণ করে যে দলের নেতারা আহতদের চিকিৎসা এবং তাদের অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সহানুভূতিশীল।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |