খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ দায়িত্বে, তবে তার পরিবার পাবে না এ সুবিধা: সৈয়দা রিজওয়ানা হাসান
প্রতিবেদনকারি: বিডিএস বুলবুল আহমেদ
ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও তার পরিবারের অন্য কোনো সদস্য এই সুবিধা পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর থেকেই তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত রয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ হওয়ার পর আলোচনা শুরু হয় যে, লন্ডনে অবস্থানরত তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ নিরাপত্তা পাবেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "সে (গেজেট) অনুযায়ী খালেদা জিয়া সুযোগ-সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।"
এদিকে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়া হবে।
এ বিষয়ে সরকারের সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, "তার পরিবার চাইলে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সরকারের রয়েছে। এ ব্যাপারে সরকার সহযোগিতা করছে, এবং বিএনপি চাইলে আরও সহায়তা দেওয়া হবে।"
সূত্র:
প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |