জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর: গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ বাংলাদেশ সফরে আসছেন। তিনি ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বলে জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।
নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব।
গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে রোহিঙ্গা ইস্যু এবং অন্যান্য অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সময় প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
এই সফরে জাতিসংঘ মহাসচিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। বিশেষ করে, তিনি
বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনৈতিক ব্যক্তিত্বদের সাথে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ এবং কূটনৈতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সফরের সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, মানবাধিকার পরিস্থিতি এবং শরণার্থী ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত ধারণা নেবেন।
সফরের সময়সূচি এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরবর্তী সময় প্রকাশ করা হতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |