ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮৩৪ জনের পরিবারকে ৩০ লাখ টাকা অনুদান
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮৩৪ জনের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং আহতদের ৫ লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
শফিকুল আলম বলেন, নিহতদের 'জুলাই শহীদ' এবং আহতদের 'জুলাই যোদ্ধা' হিসেবে অভিহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আহতদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং যাদের চোখ বা অঙ্গহানি হয়েছে, তাদের পাশে দাঁড়াতে হবে। এ কারণে মৃতদের এবং আহতদের পৃথক ক্যাটাগরি করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে এখনও বিতর্ক রয়েছে, কিন্তু 'জুলাই শহীদ' এবং আহতদের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ রেকর্ড রাখা হয়েছে। গেজেটেড নিহতের সংখ্যা ৮৩৪ জন হলেও, জাতিসংঘের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ১৪০০ জন।
এছাড়া, আজ সন্ধ্যায় নতুন রাজনৈতিক দলের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে যমুনায় যাবেন বলেও জানান শফিকুল আলম।
অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা নিয়ে পরিবর্তন
এদিকে, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রসঙ্গে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, আগে অ্যাক্রিডিটেশন কার্ডের নীতিমালায় ছিল সরকারের উন্নয়ন প্রচার করতে হবে, তবে এবারে সেই শর্তটি বাতিল করা হয়েছে। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এতে স্বাক্ষর করেছেন। তবে, যদি কোনো সাংবাদিক ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন, তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |