শ্রম আইন সংস্কারে বৈশ্বিক মান বজায় রাখতে মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে শ্রম আইন সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শ্রম আইন আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, যাতে শ্রমিকদের জীবনমান উন্নত হয় এবং তাদের কর্মক্ষেত্রে ন্যায্যতা বজায় থাকে।
ড. ইউনূস উল্লেখ করেন, “আমরা ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। এখানে কোনো অজুহাত দেয়ার জন্য আসিনি।” প্রধান উপদেষ্টা আরও বলেন, “শ্রম আইনের সংস্করণ আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে এতে দেশের লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রা সহজতর হবে।”
তিনি শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব প্রদান করেন। "শ্রমিকদের জন্য স্বাস্থ্য সেবা এবং বীমা সুবিধা সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা সঠিক সেবা পায় এবং তাদের পরিবার নিরাপদ থাকে," বলেন তিনি।
শ্রম খাতে ইতিবাচক অগ্রগতি থাকলেও, কিছু ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে বৈঠকে বিশেষ দূত লুতফে সিদ্দিকী উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশ শ্রম খাতে অনেক অগ্রগতি করেছে, তবে আরও কিছু খাতে উন্নয়ন প্রয়োজন।”
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুয়োমো পোতিয়ানেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১০ থেকে ২০ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন।
এ অধিবেশনে বিশ্বব্যাপী শ্রম আইন, শ্রমিকদের অধিকার এবং কর্মসংস্থান উন্নয়ন নিয়ে আলোচনা হবে, যা বাংলাদেশের শ্রম আইন সংস্কারের উপর প্রভাব ফেলবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |