| বঙ্গাব্দ

স্পেসএক্সের স্টারশিপ রকেট আবারও বিস্ফোরিত, ধনকুবের ইলন মাস্কের ব্যর্থতা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 07-03-2025 ইং
  • 6262104 বার পঠিত
স্পেসএক্সের স্টারশিপ রকেট আবারও বিস্ফোরিত, ধনকুবের ইলন মাস্কের ব্যর্থতা
ছবির ক্যাপশন: স্পেসএক্সের স্টারশিপ রকেট আবারও বিস্ফোরিত

স্পেসএক্সের স্টারশিপ রকেট আবারও বিস্ফোরিত, ইলন মাস্কের ব্যর্থতা

মাত্র দু’মাসের ব্যবধানে আবারও ব্যর্থতার মুখোমুখি হলো স্পেসএক্স। গত বৃহস্পতিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হয় ধনকুবের ইলন মাস্কের স্টারশিপ রকেট। তবে, উৎক্ষেপণের পরপরই রকেটটি বিস্ফোরিত হয়। আতশবাজির মতো আলো ছড়িয়ে, রকেটের খণ্ডাংশ বাহামায় এসে পড়ে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

রকেটটির বিস্ফোরণটি ক্যামেরাবন্দি হয় মুঠোফোনে এবং নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে মনে হয়েছিল, আতশবাজি ছড়িয়ে পড়ছে, কিন্তু আসলে এটি ছিল বিধ্বস্ত হওয়া স্পেসএক্সের রকেটের জ্বলন্ত খণ্ডাংশ।

রকেটটির উৎক্ষেপণ ছিল স্পেসএক্সের অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণ। মহাশূন্যে স্যাটেলাইট স্থাপনের পর, ভারত মহাসাগরের ওপর দিয়ে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফেরার কথা ছিল রকেটটির। তবে, মাটি থেকে মাত্র দেড়শ কিলোমিটার উচ্চতায় এটি বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উৎক্ষেপণের পরই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

রকেটটি যখন বিস্ফোরিত হয়, তখন এর খণ্ডাংশ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় গিয়ে পড়ে। কিন্তু, এ ঘটনাতেও কিছু ভালো খবর পাওয়া গেছে, কারণ বুস্টারটি সফলভাবে লঞ্চপ্যাডে ফিরে এসেছে।

এই বিস্ফোরণের কারণে কিছুক্ষণের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। গত দুই মাস আগে, পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ও স্পেসএক্সের একটি রকেট বিস্ফোরিত হয়েছিল। এটি স্পেসএক্সের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ বারবার ব্যর্থতার পরও প্রতিষ্ঠানটি মহাশূন্যে সফল অভিযান পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এখনও তদন্ত চলছে এবং স্পেসএক্স কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে, তবে এটা স্পষ্ট যে, তাদের পরিকল্পনা অনুযায়ী রকেট উৎক্ষেপণে এখনও কিছু ত্রুটি রয়ে গেছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency