প্রতিবেদক: বুলবুল আহমেদ
শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে ইরান সরে আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এই দৃঢ় অবস্থান তুলে ধরেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান আয়াতুল্লাহ আলী খামেনি ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনের প্রথম দিনে নিহত মিনাবের সেই স্কুলশিক্ষার্থীদের ছবি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র লামের্দ এলাকায় ইরানি শিশুদের ওপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে। পশ্চিমা বিশ্ব ইরানকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করলেও তারা নিজেরা জঘন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘গত ২০০ বছরে ইরান কোনো দেশ আক্রমণ বা দখল করেনি, তবে সর্বদা দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করেছে। ইরান আলোচনার জন্য যেমন প্রস্তুত, তেমনি আগ্রাসীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে আত্মরক্ষার জন্যও সম্পূর্ণ প্রস্তুত। শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরান ত্যাগ করবে না।’
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |