| বঙ্গাব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়, ৪ জন গ্রেফতার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 10-03-2025 ইং
  • 4788811 বার পঠিত
খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়, ৪ জন গ্রেফতার
ছবির ক্যাপশন: পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়, ৪ জন গ্রেফতার

খাগড়াছড়িতে পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়, গ্রেফতার ৪

খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন বেলাল, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

পুলিশ জানায়, গত ৩ মার্চ পর্যটনস্থল সাজেক যাওয়ার সময় দীঘিনালার নয় মাইল এলাকায় গাড়ির গতিরোধ করে ৮ জনকে জিম্মি করে মুক্তিপণ হিসেবে স্বজনদের কাছে ২০ লাখ টাকা চাওয়া হয়। বিভিন্ন মাধ্যমে ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে পরের দিন তাদের ছেড়ে দেয়া হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমে জড়িতদের গ্রেফতার করে।

খাগড়াছড়ির পুলিশ সুপার জানান, মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা, সেদিকেও নজর দিচ্ছে পুলিশ।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency