খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ মীর মুগ্ধ তোরণ উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ হিসেবে নামকরণ করা হয়েছে। ৯ মার্চ রোববার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তোরণ উদ্বোধন করেন। তিনি নামফলক উন্মোচন করে তোরণটি উদ্বোধন করেন।
এছাড়া তোরণ উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি তার বক্তৃতায় বলেন, “শহীদ মীর মুগ্ধদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তরুণরা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছেন, দেশের প্রয়োজনে তারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। এই বীর শহীদদের স্মৃতি রক্ষার দায়িত্ব আমাদের। রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাসে মীর মুগ্ধ এর মতো রাজনীতি সচেতন শিক্ষার্থীরা গড়ে উঠছে। তাকে আমরা হারিয়েছি ঠিকই, কিন্তু তার মতো অনেকেই এই ক্যাম্পাসে এখনো আছে। সে ছিলো মানবিক ব্যক্তিত্বসম্পন্ন একজন শিক্ষার্থী।”
ফরিদা আখতার তার বক্তৃতায় আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের জন্য শিক্ষার্থীরা যে দাবি করেছে, তা অত্যন্ত যৌক্তিক। বিশ্ববিদ্যালয় এবং মৎস্য বীজ উৎপাদন খামার—দুটি সরকারি প্রতিষ্ঠান। উভয় প্রতিষ্ঠানের সুবিধা-অসুবিধা বিবেচনা করে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে আমি আশা করি।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুল আহসান, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ আরও অনেকে।
এছাড়া, অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধের অবদান এবং তার জীবনের সাহসী পদক্ষেপের কথা তুলে ধরা হয়। মীর মুগ্ধ, যিনি জুলাই অভ্যুত্থানে শহীদ হন, তার স্মৃতি রক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একত্রিত হয়ে তার স্মৃতির উদ্দেশ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রসমাজের মধ্যে তার জীবন ও সংগ্রামের স্মৃতিকে চিরকাল স্মরণীয় করে রাখার জন্য এই তোরণের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মীর মুগ্ধ ছিলেন একজন সাহসী, মানবিক এবং দেশপ্রেমিক তরুণ, যার আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। তার অবদান ও আত্মত্যাগে উজ্জীবিত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব বুঝতে এবং তা বাস্তবায়নে নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যাবে।
এই তোরণ উদ্বোধনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতি, দেশ এবং জাতীয়তাবোধের একটি শক্তিশালী ভিত্তি স্থাপিত হলো, যা ভবিষ্যতে শিক্ষা ও সামাজিক উন্নয়নেও অবদান রাখবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |