রাজনৈতিক প্রতিবেদক | বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে উপযুক্ত পদ না পাওয়া পর্যন্ত নিজেদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির পদবঞ্চিত ও সংক্ষুব্ধ নেতারা। তবে তাঁরা স্পষ্ট করেছেন যে, তাঁদের এই দাবি আদায়ের আন্দোলন হবে সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ।
গত বুধবার (১০ জুন) বিকেলে রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে আগামী দিনের নতুন কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন যুবদলের পদবঞ্চিত নেতারা। সভায় দীর্ঘ আলোচনার পর উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় অংশ নেওয়া নেতারা জানান, সদ্য ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী ও যোগ্য অনেক নেতাকে মূল্যায়ন করা হয়নি। কমিটির এই অসংগতি ও বৈষম্য দূর করতে তাঁরা মাঠপর্যায়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন। এসব কর্মসূচির মূল লক্ষ্য হবে বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা, যাতে তিনি নিজে উদ্যোগী হয়ে যোগ্যদের পুনর্বাসনের ব্যবস্থা করেন।
একই সঙ্গে, ঘোষিত কমিটির বিভিন্ন অসংগতির বিষয়গুলো সুনির্দিষ্ট নথিপত্রসহ খুব শীঘ্রই বিএনপির সিনিয়র ও নীতিনির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছেন পদবঞ্চিত এই নেতারা।
সংক্ষুব্ধ নেতাদের এই মতবিনিময় সভায় সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান ও মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, মেজবাউল ইসলাম, গ্রাম বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল, সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক শাহীন আকন্দ, সহ-আইন সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক গোলাম ফারুক ও খালেদ মাহমুদ মাসুদ।
অন্যান্যদের মধ্যে সদস্য মাসুদ আহমেদ খান, সজল, মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ, সাবেক ছাত্রনেতা সবুর খান সাগর, রবিউল হাসান আরিফ, এম কামরুল হাসান, আনিসুর রহমান সুমন, মো. জহিরুল ইসলাম দিদার, মহিউদ্দিন বেগ সুজন, বিশ্বজিৎ ভদ্র, নজরুল ইসলাম নাহিদ, মো. ফরিদ হোসেন খান, মো. আলী আহসান নিশান, কবির আহমদ, ইয়াকুব রাজু, মো. জাহিদুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম রোকন, মো. মেহেদী হাসান খান, খন্দকার আমিনুল হক কাকন, মাজেদুল ইসলাম মাসুম, আমির হোসেন বাদশা, মো. ফজলুল হক নীরব, মো. নজরুল ইসলাম এবং খসরু আহমদ হিরনসহ যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দলের ভেতর শৃঙ্খলা বজায় রেখেই শীর্ষ নেতৃত্ব তাঁদের এই যৌক্তিক দাবি বিবেচনা করবেন এবং কমিটিতে যোগ্যদের অন্তর্ভুক্ত করে যুবদলকে আরও শক্তিশালী করবেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |