| বঙ্গাব্দ

মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি: প্রেস সচিব

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 12-03-2025 ইং
  • 4741663 বার পঠিত
মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি: প্রেস সচিব
ছবির ক্যাপশন: অবস্থার আরও অবনতি: প্রেস সচিব

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি (৮) বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। তবে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে ।

আজ বুধবার (১২ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শিশুটির শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেছে। তার সিজিএস লেভেল ৪ থেকে কমে ৩ কমে এসেছে। আর ব্রেনস্টেমও আগের থেকে কমেছে। তবে সিএমএইচের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে। আমরা সবাই মিলে দোয়া করি, সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। সবার কাছে তার জন্য দোয়া চাই।

গত সোমবার (১০ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকাকালে গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় শিশুটিকে সিএমএইচের আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়।

ওই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। তখন তার রক্তচাপ ১২০/৭০ মি.মি. (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদ স্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬ শতাংশ পাওয়া যায়। শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশুটি।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency