| বঙ্গাব্দ

সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন সম্ভব: রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 19-08-2026 ইং
  • 104011 বার পঠিত
সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন সম্ভব: রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
ছবির ক্যাপশন: পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

সবাই মিলে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট, ২০২৬

সবাই ঐক্যবদ্ধভাবে এবং দায়িত্ব নিয়ে কাজ করলে যেকোনো সীমাবদ্ধতার মধ্যেও এলাকার প্রকৃত উন্নয়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন রেলপথ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

বুধবার (১৯ আগস্ট) রাজধানী ঢাকার নবীয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মেধাতালিকা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহি রয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। ফলে জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে তাদের সব সময় জবাবদিহি রয়েছে। সেই জবাবদিহিতার জায়গা থেকেই এলাকার সামগ্রিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।

মাদ্রাসার সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে এই মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করব। এটি আমার ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা উপকৃত হবে। এটি আমার অর্পিত দায়িত্বের মধ্যেই পড়ে।”

নেতাকর্মীদের প্রতি সংযত থাকার আহ্বান

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যাতে সাধারণ মানুষ তাদের ব্যবহার, কথাবার্তা বা কার্যকলাপে আঘাত পান। জনগণের মন জয় করার মাধ্যমেই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হবে।

অতীতের রাজনৈতিক নিপীড়নের কথা স্মরণ করে তিনি বলেন, “একটা সময় আমরা সবাই সকালে ঘুম থেকে ওঠে কেউ জেলে যেতাম, না হলে কেউ কোর্টে যেতাম, কিংবা কাউকে থানায় যেতে হতো। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যেত। আজকে আমরা সেই ভীতিকর অবস্থা থেকে মুক্তি পেয়েছি।” নেতাকর্মীদের অতীতের সেই কঠিন দিনগুলোর কথা ভুলে না যাওয়ার আহ্বান জানান তিনি।

দেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের তাগিদ

দেশের সার্বিক অগ্রগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ। বিগত দিনে দেশে অর্থনৈতিক ও গণতান্ত্রিক নানা সংকট তৈরি হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে হলে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যে দেশের প্রতিটি নাগরিক বুক ফুলিয়ে মনে করবে এই বাংলাদেশ তার, এই দেশের মালিকানা তার। দেশের প্রতি যেমন নাগরিকের দায়িত্ব রয়েছে, তেমনি রাষ্ট্রেরও নাগরিকদের প্রতি সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে।”

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency