নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬
জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের কারণে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট ও গাজীপুরের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এই সময়ে সিলেট নগরী ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকার গ্রাহকরাও।
অন্যদিকে, গাজীপুরের কয়েকটি এলাকায় আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকসেবার মান উন্নত করা, ১১ কেভি ফিডারগুলো ছোট করা এবং লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করতে জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে।
এই কাজের কারণে নির্ধারিত সময়জুড়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের অগ্রগতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সম্ভাব্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সূত্র: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |