| বঙ্গাব্দ

রুমায় বিআরডিবির মাঠকর্মী নিখোঁজ, মোবাইল বন্ধ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 13-09-2026 ইং
  • 5540 বার পঠিত
রুমায় বিআরডিবির মাঠকর্মী নিখোঁজ, মোবাইল বন্ধ
ছবির ক্যাপশন: বিআরডিবির মাঠকর্মী

মায় বিআরডিবির মাঠকর্মী নিখোঁজ, মোবাইল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক মাঠকর্মী নিখোঁজ হয়েছেন। শনিবার সকালে অফিস থেকে কিস্তির টাকা সংগ্রহের কাজে বের হওয়ার পর থেকে মৃত্যুঞ্জয় কুমার মন্ডল (৩৭) নামের ওই কর্মীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

মৃত্যুঞ্জয় কুমার মন্ডল খুলনার কয়রা এলাকার বিপন্ন মন্ডলের ছেলে। তিনি রুমা উপজেলা বিআরডিবি কার্যালয়ে মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিআরডিবি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রুমা সদরের অফিস থেকে পাইন্দু আলেচুপাড়ায় কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে বের হন মৃত্যুঞ্জয়। এরপর নির্ধারিত কাজ শেষে তিনি আর অফিসে ফেরেননি। পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ হয়নি।

তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ফলে বের হওয়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

রুমা উপজেলা বিআরডিবির অফিসার পলাশ চাকমা জানান, আলেচুপাড়ায় যাওয়ার কথা বলে মৃত্যুঞ্জয় অফিস থেকে বের হয়েছিলেন। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি ওই পাড়ায়ও যাননি। এরপর থেকেই তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি বলেও জানান তিনি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, নিখোঁজ মৃত্যুঞ্জয়ের মোবাইল ফোন শনিবার দুপুর ২টা পর্যন্ত রুমা এলাকায় সক্রিয় ছিল। এরপর ফোনটি বন্ধ পাওয়া যায়।

ওসি জানান, নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তাকে উদ্ধারে পুলিশসহ সংশ্লিষ্টরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

সূত্র: বিআরডিবি ও রুমা থানা পুলিশ

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency