নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালতে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ।
তিনি জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সোমবারই চেম্বার আদালতে আবেদনের শুনানি হতে পারে বলেও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে আদালত নির্দেশ দেন, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে ওই অর্থ পরিশোধ করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দায়ের করা রিট আবেদন খারিজ করে দেওয়া হয়।
গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলছে। পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত বিভিন্ন সময়ে নির্ধারিত কর নিয়ে আপত্তি জানিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট আবেদন করে।
এসব রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরবর্তী সময়ে মামলাগুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে বিচারিক কার্যক্রম চলে।
জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি হাইকোর্টের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়েছিল। ওই সময় বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ রায়টি প্রত্যাহার করেন এবং মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
পরবর্তীতে মামলাটি নতুন একটি হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়। সেই বেঞ্চ গত ১০ সেপ্টেম্বর রিট আবেদনগুলো খারিজ করে দেন। এর ফলে এনবিআর গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা আদায়ের সুযোগ পায়।
এখন হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতের দ্বারস্থ হয়েছে গ্রামীণ কল্যাণ।
সূত্র: আদালতসংশ্লিষ্ট তথ্য ও আইনজীবীর বক্তব্য
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |