| বঙ্গাব্দ

চাকরির প্রলোভনে দুই বোনকে ভারতে পাচার, যুবকের ১০ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-09-2026 ইং
  • 1626 বার পঠিত
চাকরির প্রলোভনে দুই বোনকে ভারতে পাচার, যুবকের ১০ বছরের কারাদণ্ড
ছবির ক্যাপশন: আদালত

চাকরির প্রলোভনে দুই বোনকে ভারতে পাচার, যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে সেখানে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে শহীদ শেখ নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ফরিদপুরের মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দণ্ডপ্রাপ্ত শহীদ শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গজারকান্দি গ্রামের বাসিন্দা।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ জুলাই ফরিদপুরের একটি জুট মিলে কর্মরত ১৮ ও ২০ বছর বয়সী দুই বোনকে উন্নত চাকরির কথা বলে ভারতে নেওয়ার প্রস্তাব দেন তাদের সহকর্মী শহীদ শেখ। অভিযোগ অনুযায়ী, পরে তাদের মুম্বাইয়ে পাচার করা হয় এবং সেখানে অনৈতিক কাজে বাধ্য করা হয়।

ঘটনার পর দুই তরুণীর বাবা ২০১১ সালের ১৩ আগস্ট সালথা থানায় শহীদ শেখ ও তার স্ত্রীকে আসামি করে মানবপাচার আইনে মামলা করেন।

মামলাটি তদন্তের পর একই বছরের ৩১ অক্টোবর সালথা থানার উপপরিদর্শক (এসআই) ওমর আলী আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, মামলায় শহীদ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

সূত্র: মামলা ও আদালত সূত্র

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency