নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬
নাগরিকদের সরকারি সেবা এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে সেবাপ্রাপ্তির মাধ্যমে তারা নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে অনুভব করতে পারেন—প্রশিক্ষণার্থী সহকারী কমিশনারদের (ভূমি) এমন নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন মানসিকতা থাকতে হবে, যাতে একজন নাগরিক সরকারি সেবা পাওয়ার পর উপলব্ধি করতে পারেন যে রাষ্ট্রের ক্ষমতার মূল মালিক তিনিই।
ভূমি খাতে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে মীর হেলাল উদ্দীন বলেন, ভূমি ব্যবস্থাপনায় অল্পসংখ্যক দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
নবীন সহকারী কমিশনারদের উদ্দেশে তিনি বলেন, শুধু নিজেরা সততা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করলেই হবে না; অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদেরও একইভাবে কাজ করতে উৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, অধীনস্থদের ভালো-মন্দ কাজের দায়িত্ব শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপরই বর্তায়। তাই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন।
অনুষ্ঠানের মাধ্যমে ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সূত্র: ভূমি মন্ত্রণালয়
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |