প্রতিবেদক: বুলবুল আহমেদ
জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩৪ জন জনবল নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে। আজকের দিনটিই অর্থাৎ ২০ অক্টোবর ২০২৬ তারিখ অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ সময়।
যেকোনো অনাকাঙ্ক্ষিত কারিগরি জটিলতা এড়াতে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ নির্দেশনাবলী অনুসরণ করে তাদের আবেদন ফরম ও ফি জমা দিতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ওয়েব পোর্টালে ঢুকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
ছবির মাপ ও সাইজ: রঙিন ছবির দৈর্ঘ্য ও প্রস্থ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট (KB)।
স্বাক্ষরের মাপ ও সাইজ: স্বাক্ষরের দৈর্ঘ্য ও প্রস্থ হতে হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট (KB)।
মনে রাখা জরুরি: আবেদনপত্র চূড়ান্ত সাবমিট করার আগে তথ্য পুনর্নিরীক্ষণ করে নেওয়া প্রয়োজন। সফলভাবে সাবমিট হলে ছবি ও স্বাক্ষরসহ একটি ‘Applicant’s Copy’ পাওয়া যাবে। প্রার্থীরা তা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
| পদের ক্রমিক নম্বর | নির্ধারিত আবেদন ফি (টাকা) | ফি প্রদানের সময়সীমা |
| ১ থেকে ৬ নম্বর ক্রমিক | ৬৬৯/- টাকা | আবেদন সাবমিটের পর পরবর্তী ৭২ ঘণ্টা |
| ৭ ও ৮ নম্বর ক্রমিক | ৫৫৮/- টাকা | আবেদন সাবমিটের পর পরবর্তী ৭২ ঘণ্টা |
| ৯ থেকে ১২ নম্বর ক্রমিক | ৩৩৫/- টাকা | আবেদন সাবমিটের পর পরবর্তী ৭২ ঘণ্টা |
| ১৩ নম্বর ক্রমিক | ২২৩/- টাকা | আবেদন সাবমিটের পর পরবর্তী ৭২ ঘণ্টা |
(সকল আবেদন ফি অফেরতযোগ্য)
শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ২টি এসএমএস দিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে:
১. প্রথম SMS: প্রার্থীর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন— BBAL12 <স্পেস> User ID এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
(ফিরতি এসএমএসে ফি-এর পরিমাণ ও ৮ ডিজিটের একটি PIN নম্বর পাওয়া যাবে)
২. দ্বিতীয় SMS: পুনরায় টাইপ করুন— BBAL12 <স্পেস> YES <স্পেস> PIN এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
(ফি জমা সম্পন্ন হলে ফিরতি এসএমএসে কনফার্মেশন বার্তাসহ পাসওয়ার্ড ও ইউজার আইডি প্রদান করা হবে)
সতর্কতা: নির্ধারিত সময়ের মধ্যে শুধু আবেদন ফরম জমা দিলেই আবেদন সম্পন্ন হবে না; ফি পরিশোধ না করা পর্যন্ত আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের পোর্টালের পাশাপাশি যোগ্য প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |