| বঙ্গাব্দ

আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে মুখ খুললেন স্কালোনি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-09-2026 ইং
  • 1954 বার পঠিত
আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে মুখ খুললেন স্কালোনি
ছবির ক্যাপশন: আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে মুখ খুললেন স্কালোনি

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থাকা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন কোচ লিওনেল স্কালোনি। আসন্ন ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই সিরিজেই বিদায় জানানো হবে লিওনেল মেসিকে।

দেশে ফেরার আগে এশিয়ার একটি গণমাধ্যম ‘মিগু’কে সাক্ষাৎকার দেন স্কালোনি। বুয়েনস আইরেসে পৌঁছানোর আগে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি সরাসরি জানাননি, ভবিষ্যতেও আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন কি না। বরং বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ নয় বলেই মন্তব্য করেছেন তিনি।

নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমরা চেষ্টা করব, আমরা থাকি বা না থাকি।’

২০২৬ সালের শেষ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি—এটি নিশ্চিত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁকে অন্তত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে চায়। তবে তিনি নিজে দায়িত্ব না ছাড়লে তাঁকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই স্কালোনির এমন মন্তব্য নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর জন্য দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে ডেকেছেন স্কালোনি। নতুনদের সুযোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এখন থেকে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমরা সেটির জন্য সুযোগ তৈরি করব। তারা সত্যিই এটির যোগ্য।’

তিনি আরও বলেন, ‘আগামী ম্যাচগুলোতে আমাদের মূল লক্ষ্য হবে এমন তরুণদের সুযোগ দেওয়া, যারা আমাদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। দরজায় কড়া নাড়া ছেলেদের ওপর আস্থা রাখার সময় এখন। আমি সবসময় বলি, বয়স কোনো মাপকাঠি নয়। কেউ থাকবে বা নতুন কেউ আসবে—সেটি নির্ভর করবে তাদের ক্লাবের পারফরম্যান্স এবং দলের প্রয়োজনের ওপর।’

নতুন প্রজন্মের প্রসঙ্গ টেনে স্কালোনি কোপা আমেরিকা ২০২৪–পরবর্তী সময়ের কথাও স্মরণ করেন। তাঁর ভাষ্য, সব শিরোপা জয়ের পর বিশ্বকাপের দুই বছর আগে দলকে আবার প্রতিযোগিতামুখী রাখা সম্ভব কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

বিশ্বকাপ–পরবর্তী পরিকল্পনা নিয়ে স্কালোনি বলেন, ‘ফাইনাল শেষ হওয়ার পর জিতি বা হারি, সেটি বিষয় নয়। এখন থেকে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। আমরা শিরোপা পুনরাবৃত্তির কথা বলছি না। দলের প্রতি মানুষের যে আবেগ তৈরি হয়েছে, সেটি ধরে রাখাই কঠিন কাজ।’

স্পেনের বিপক্ষে হারের দুই মাস পর যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দলের অবস্থা নিয়ে কাতার বিশ্বকাপের সঙ্গে তুলনাও করেন তিনি। স্কালোনি বলেন, আগের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রায় ৯৫ শতাংশ খেলোয়াড় স্বাভাবিক অবস্থায় ছিল। এবার অনেক সীমাবদ্ধতা নিয়েই দলকে খেলতে হয়েছে। শতভাগ ফিট না থাকা খেলোয়াড়দের ওপরও আস্থা রাখতে হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যেসব খেলোয়াড়কে চেয়েছিলাম, তাদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই আট বছরে যারা সবকিছু দিয়েছে, তাদের ওপর আস্থা রাখা জরুরি ছিল। একজন ফুটবলারের চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ।’

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency