| বঙ্গাব্দ

ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-09-2026 ইং
  • 84418 বার পঠিত
ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও
ছবির ক্যাপশন: সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

: ফিফার রিজার্ভ থেকে বাংলাদেশসহ ২১১ দেশকে ১ কোটি ডলার দেওয়ার প্রস্তাব

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

ফিফার বিশাল আর্থিক রিজার্ভের একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে সরাসরি বরাদ্দ দেওয়ার দাবি উঠেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন কনকাকাফ প্রস্তাব দিয়েছে, ২০২৭-৩০ চক্রে ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনকে অন্তত ১ কোটি ডলার করে দেওয়া হোক।

এই অর্থ ফুটবল অবকাঠামো নির্মাণ ও উন্নয়নমূলক কাজে ব্যয় করার কথা বলা হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি বলেন, ২০২৩-২৬ চক্র শেষে ফিফার রিজার্ভ প্রায় ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফিফার সম্ভাব্য ব্যয় মেটাতে এই পুরো অর্থের প্রয়োজন হবে না। তাই সদস্য অ্যাসোসিয়েশনগুলোর উন্নয়নে রিজার্ভের একটি অংশ ব্যবহার করা উচিত বলে মনে করেন তাঁরা।

প্রস্তাব অনুযায়ী, ২১১ সদস্য অ্যাসোসিয়েশনকে ১ কোটি ডলার করে দেওয়া হলে ফিফার মোট ব্যয় হবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। এটি ফিফা ফরোয়ার্ড কর্মসূচির নিয়মিত উন্নয়ন তহবিলের অতিরিক্ত বরাদ্দ হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশের মতো ফিফার সদস্য দেশগুলোও সরাসরি এই অর্থ পাওয়ার সুযোগ পাবে। মাঠ, প্রশিক্ষণকেন্দ্র, যুব উন্নয়ন, নারী ফুটবল ও অন্যান্য অবকাঠামোগত কাজে অর্থ ব্যবহার করা যেতে পারে।

ফিফার আর্থিক রিজার্ভ নিয়ে কেন প্রশ্ন?

সাম্প্রতিক সময়ে ফিফার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনার অন্যতম বিষয় ছিল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই পরিকল্পনা। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা করেছিল সংস্থাটি।

সেই কোম্পানিতে বাইরের বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার প্রস্তাবও ছিল। তবে সদস্য অ্যাসোসিয়েশন ও বিভিন্ন কনফেডারেশনের আপত্তির মুখে পরিকল্পনাটি আর এগোয়নি।

উয়েফা ও কনকাকাফের যুক্তি, ফিফার হাতে থাকা রিজার্ভ থেকেই সদস্য দেশগুলোর উন্নয়নে অর্থ দেওয়া সম্ভব। এতে ফুটবলের উন্নয়ন ও সুশাসনের মধ্যে কোনো সমঝোতা করতে হবে না।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency