জিদানকে ফ্রান্সের কোচ হিসেবে পাওয়া ‘সিনেমার গল্পের মতো’: এমবাপ্পে
প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানকে পাওয়াটা ‘সিনেমার গল্পের মতো’ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
প্রায় ১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তাঁর জাতীয় দলের প্রধান কোচ।
তুরস্কের বিপক্ষে আগামী শুক্রবার উয়েফা নেশনস লিগের ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে প্রথমবার ডাগআউটে বসবেন জিদান। নতুন কোচের অধীনে শুরু হতে যাওয়া অধ্যায় নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্রে যাওয়ার জন্য তিনিই প্রথম আমাকে গাড়িতে তুলে নিয়েছিলেন। তখন আমার বয়স ১৩ বা ১৪ বছর। সেটা অনেক আগের কথা। এখন তিনিই আমার জাতীয় দলের কোচ।’
তিনি আরও বলেন, ‘এটা যেন সিনেমার গল্প, তবে অসাধারণ। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, এটি সত্যি।’
এই ম্যাচগুলো দিয়েই ২০২৮ ইউরোর প্রস্তুতি শুরু করতে চান এমবাপ্পে। ফ্রান্স অধিনায়ক বলেন, ‘ফ্রান্সের সঙ্গে আমরা নতুন একটি প্রক্রিয়া শুরু করছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য আমাদের হাতে দুই বছর আছে। এখন সেটিই আমাদের মূল লক্ষ্য।’
নতুন কোচের সঙ্গে নতুন যুগ শুরু হচ্ছে উল্লেখ করে এমবাপ্পে বলেন, ‘চারটি নেশনস লিগের ম্যাচ আছে। দেখা যাক, সেগুলো কেমন হয়।’
গত জুলাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নেয় ফ্রান্স। ২০২৮ ইউরোকে সামনে রেখে নতুনভাবে যাত্রা শুরু করছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |