| বঙ্গাব্দ

জোটাকে নিয়ে কটূক্তি, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞার দাবি রোনালদোর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-09-2026 ইং
  • 9735 বার পঠিত
জোটাকে নিয়ে কটূক্তি, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞার দাবি রোনালদোর
ছবির ক্যাপশন: দর্শকদের আজীবন নিষেধাজ্ঞার দাবি রোনালদোর

জোটাকে নিয়ে কটূক্তি: দর্শকদের আজীবন নিষিদ্ধের দাবি রোনালদোর

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

সৌদি প্রো লিগের এক ম্যাচে প্রয়াত সতীর্থ দিয়োগো জোটাকে নিয়ে দর্শকদের কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রুবেন নেভেসকে লক্ষ্য করে জোটার নাম নিয়ে স্লোগান দেওয়া দর্শকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা।

সৌদি আরবের বুরাইদাহে আল-তাওয়ুন ও আল-হিলালের ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচটি ৬-০ গোলে জেতে আল-হিলাল। নেভেস ৭৫ মিনিট মাঠে থাকার পর বদলি হন।

ম্যাচ চলাকালে গ্যালারি থেকে তোলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দর্শকদের ‘জোটা’ নাম নিয়ে স্লোগান দিতে শোনা যায়। নেভেসকে লক্ষ্য করেই এ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

জোটার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নেভেস। ২০২৫ সালের ৩ জুলাই স্পেনের জামোরায় গাড়ি দুর্ঘটনায় মারা যান জোটা ও তাঁর ভাই আন্দ্রে সিলভা। জোটার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন নেভেস।

গ্যালারির স্লোগানের জবাবে নেভেস নিজের চোখের দিকে ইঙ্গিত করে আকাশের দিকে হাত তোলেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আশা করি তারা এরপর প্রার্থনা করতে যাবে না।’

ভিডিওসহ একটি ইনস্টাগ্রাম পোস্টের জবাবে রোনালদো লেখেন, ‘লিগ কর্তৃপক্ষের এখন ব্যবস্থা নেওয়া উচিত এবং এমন আচরণের জন্য দর্শকদের শাস্তি দেওয়া উচিত। এটি আর ফুটবল নয়, এখানে একটি সীমা থাকতে হবে। এভাবে আচরণ করা মানুষদের কখনোই আর স্টেডিয়ামে ঢুকতে দেওয়া উচিত নয়।’

ঘটনার পর আল-হিলাল সৌদি আরব ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ দেয়। আল-তাওয়ুনও এ আচরণের নিন্দা জানিয়ে বলে, এমন স্লোগান ক্লাব, তাদের সমর্থক বা গ্যালারির মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।

সৌদি আরব ফুটবল ফেডারেশন ও সৌদি প্রো লিগ যৌথ বিবৃতিতে ঘটনাটিকে সৌদি ফুটবলের মূল্যবোধ ও ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী বলে উল্লেখ করে।

পরে সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা ও নৈতিকতা কমিটি আল-তাওয়ুনকে দুই ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার শাস্তি দেয়। পাশাপাশি ক্লাবটিকে জরিমানাও করা হয়েছে।]

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency