| বঙ্গাব্দ

রোনালদোর দীর্ঘ ক্যারিয়ার নিয়ে এমবাপ্পের খোঁচা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-09-2026 ইং
  • 5695 বার পঠিত
রোনালদোর দীর্ঘ ক্যারিয়ার নিয়ে এমবাপ্পের খোঁচা
ছবির ক্যাপশন: দীর্ঘ ক্যারিয়ার নিয়ে এমবাপ্পের খোঁচা

রোনালদোর মতো ৪১ বছর বয়স পর্যন্ত খেলা নিয়ে যা বললেন এমবাপ্পে

প্রতিবেদক: বুলবুল আহমেদ

৪১ বছর বয়সেও পর্তুগালের হয়ে খেলে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাঁর মতো দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নিজের ক্ষেত্রে দেখছেন না ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বরং রসিকতা করে তিনি বলেছেন, তাঁর দেশ তাঁকে এতদিন খেলতেই দেবে না।

সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পেকে প্রশ্ন করা হয়েছিল, রোনালদোর মতো ৪১ বছর বয়স পর্যন্ত ফ্রান্সের হয়ে খেলে যাওয়ার কথা তিনি কল্পনা করতে পারেন কি না। হেসে এমবাপ্পে উত্তর দেন, ‘সত্যি বলতে, আমি যে দেশের হয়ে খেলি, সেটা বিবেচনায় নিলে—ফ্রান্স আমাকে কখনোই ৪১ বছর পর্যন্ত খেলতে দেবে না।’ তবে রোনালদোর অসাধারণ দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করতে ভোলেননি তিনি। এমবাপ্পের মতে, শারীরিক ও মানসিকভাবে নিজেকে ঠিক রাখতে পারলে একজন ফুটবলার অনেক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে পারেন—রোনালদো সেটিই প্রমাণ করেছেন। বর্তমানে রোনালদোর বয়স ৪১, আর এমবাপ্পের ২৭। ছোটবেলায় রোনালদোকে আদর্শ মানলেও সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে এবং শৈশবের সেই আদর্শ এখন তাঁর পরামর্শ ও সমর্থনের একজন নির্ভরযোগ্য মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency