প্রতিবেদক: বুলবুল আহমেদ
৪১ বছর বয়সেও পর্তুগালের হয়ে খেলে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাঁর মতো দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নিজের ক্ষেত্রে দেখছেন না ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বরং রসিকতা করে তিনি বলেছেন, তাঁর দেশ তাঁকে এতদিন খেলতেই দেবে না।
সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পেকে প্রশ্ন করা হয়েছিল, রোনালদোর মতো ৪১ বছর বয়স পর্যন্ত ফ্রান্সের হয়ে খেলে যাওয়ার কথা তিনি কল্পনা করতে পারেন কি না। হেসে এমবাপ্পে উত্তর দেন, ‘সত্যি বলতে, আমি যে দেশের হয়ে খেলি, সেটা বিবেচনায় নিলে—ফ্রান্স আমাকে কখনোই ৪১ বছর পর্যন্ত খেলতে দেবে না।’ তবে রোনালদোর অসাধারণ দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করতে ভোলেননি তিনি। এমবাপ্পের মতে, শারীরিক ও মানসিকভাবে নিজেকে ঠিক রাখতে পারলে একজন ফুটবলার অনেক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে পারেন—রোনালদো সেটিই প্রমাণ করেছেন। বর্তমানে রোনালদোর বয়স ৪১, আর এমবাপ্পের ২৭। ছোটবেলায় রোনালদোকে আদর্শ মানলেও সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে এবং শৈশবের সেই আদর্শ এখন তাঁর পরামর্শ ও সমর্থনের একজন নির্ভরযোগ্য মানুষ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |