| বঙ্গাব্দ

ধোবাউড়া থানার সামনে দীর্ঘদিন ধরে বেহাল সড়ক, দুর্ভোগে স্থানীয়রা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-09-2026 ইং
  • 12896 বার পঠিত
ধোবাউড়া থানার সামনে দীর্ঘদিন ধরে বেহাল সড়ক, দুর্ভোগে স্থানীয়রা
ছবির ক্যাপশন: ধোবাউড়া থানার সামনে দীর্ঘদিন ধরে বেহাল সড়ক

ময়মনসিংহের ধোবাউড়া থানার সামনের জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ময়মনসিংহের ধোবাউড়া থানার ঠিক সামনে দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ অত্যন্ত ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় সংস্কারের ছোঁয়া না লাগায় সড়কটির বিভিন্ন অংশের পিচ ও ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টিবাদলের দিনে এসব গর্তে পানি জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের চলাচলের প্রায় অনুপযোগী করে তুলেছে।

গুরুত্বপূর্ণ থানা চত্বর সংলগ্ন এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, পথচারী এবং বিভিন্ন ছোট-বড় যানবাহন যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তার এমন বেহাল দশার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। বিশেষ করে জরুরি প্রয়োজনে থানা এলাকায় যাতায়াতকারী ও স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে মারাত্মক দুর্গতি।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন করুণ দশা দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। যত দ্রুত সম্ভব এই সড়কটি সংস্কার করা হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency