| বঙ্গাব্দ

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-09-2026 ইং
  • 71179 বার পঠিত
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান
ছবির ক্যাপশন: , চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর: তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সাদিয়া আয়মান

প্রতিবেদক: বুলবুল আহমেদ

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রোপার্টিজে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঘটা এই সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

এর আগে হামলার রাতেই সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওতে ভাঙচুরের সেই মর্মান্তিক ভিডিও প্রকাশ করে বিচার দাবি করেন। এরপর রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী সাদিয়া আয়মান লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী আরও লেখেন, ‘সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন। এত অশিক্ষিত, চাঁদাবাজে দেশটা ভরে গেছে যে, ওরা ভালো কিছু জীবনে দেখেনি, আর দেখলেও সেটি হজম করতে পারে না। কী লজ্জাজনক! কী দুঃখজনক!’

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটা এই হামলা এবং সেলিব্রেটিদের স্টুডিও ও প্রতিষ্ঠানে এ ধরনের বিশৃঙ্খলার ঘটনায় শিল্প ও সংস্কৃতি অঙ্গনেও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency