| বঙ্গাব্দ

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 29-09-2026 ইং
  • 4904 বার পঠিত
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
ছবির ক্যাপশন: ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

এসিসির পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন বিসিবি প্রধান তামিম ইকবাল

প্রতিবেদক: বুলবুল আহমেদ

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। আগামী বছরের এপ্রিল মাসে এসিসি প্রধানের এই গুরুত্বপূর্ণ চেয়ারে তাঁর বসার জোরালো সম্ভাবনা রয়েছে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বর্তমান এসিসি সভাপতি মহসিন নাকভির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। নিয়ম অনুযায়ী ২০২৭ সালের এপ্রিল মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা।

এশিয়ার পাঁচ পূর্ণ সদস্যদেশের মধ্যে প্রতি দুই বছর পরপর ঘুরিয়ে-ফিরিয়ে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়ার প্রচলিত নিয়ম রয়েছে। সেই পালাক্রমেই এবার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কথা। বিসিবি প্রধান তামিম ইকবালও এই দায়িত্ব পালনে নিজের আগ্রহের কথা ইতিমধ্যে এসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন।

এসিসির নির্বাহী বোর্ডে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান। নিয়ম অনুযায়ী এসিসির সভাপতির মেয়াদ সাধারণত মার্চ থেকে মার্চ পর্যন্ত হিসাব করা হলেও, মহসিন নাকভির ক্ষেত্রে তাঁর বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ২ এপ্রিল। যদিও এর আগে এসিসি সভাপতির মেয়াদ বাড়ানোর কিছু নজির রয়েছে; যেমন গত বছর তৃতীয় দফায় এই দায়িত্ব পালন করেছিলেন জয় শাহ। তবে সে ক্ষেত্রে সব সদস্য দেশের পূর্ণ ঐকমত্য ছিল এবং শ্রীলঙ্কা ক্রিকেট নিজেদের পালা এক বছর পেছাতে সম্মত হয়েছিল।


আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency