প্রকাশকাল: ১৮ জুলাই ২০২৫
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ ইসমাইল খতিব বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার কার্যকারিতার কারণেই ইসরাইল যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, "শুধু সামরিক নয়, গোয়েন্দা ও নিরাপত্তা ইউনিটগুলোর চাপও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।"
স্থানীয় সময় বৃহস্পতিবার, শহীদ মেহদী রব্বানী ও গোলামরেজা মেহরাবীর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের।
মন্ত্রী খতিব বলেন, “আমাদের কার্যকর ক্ষেপণাস্ত্র আক্রমণের ফলে ইসরাইলের যুদ্ধক্ষেত্রে চালিকাশক্তি হারিয়ে যায়। পাশাপাশি, ইসরাইলের অভ্যন্তরে আমাদের গোয়েন্দা কার্যক্রম তাদের নতুন কৌশল নিতে বাধ্য করে।”
মন্ত্রী আরও দাবি করেন, “শত্রুরা ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করতে যে পরিকল্পনা করেছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ১২ দিনের যুদ্ধ চলাকালে ইরানের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি—পুরো দেশ নিরাপদ ছিল।”
ড্রোন এবং এমএভি (Military Aerial Vehicles) প্রসঙ্গে খতিব বলেন, “এই বিষয়গুলো আমাদের সামরিক প্রস্তুতি ও বিমান প্রতিরক্ষা কৌশলের অন্তর্গত। আমাদের প্রতিরক্ষা বাহিনী এসব মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।”
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরাইল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি নাতানজ, ফোরদো ও ইসফাহানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়।
জবাবে ইরান ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (IRGC) অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’-এর অংশ হিসেবে ইসরাইল অধিকৃত শহরগুলোতে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তেলআবিব, আশকেলন ও হাইফায় বিস্তর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি আল-উদেইদে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলাকে ইরান “কৌশলগত জবাব” বলে আখ্যা দেয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরাইল উত্তেজনার সর্বশেষ এই অধ্যায় পারমাণবিক সমঝোতায় পুনরায় আলোচনার দরজা বন্ধ করে দিতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কও নতুন সংকটে পড়েছে।
তিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |