প্রতিবেদক: বুলবুল আহমেদ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও বিশ্ব ফুটবলে লিওনেল মেসির ঐতিহাসিক ‘১০ নম্বর’ জার্সি এবং এর উত্তরসূরিকে নিয়ে আলোচনা থামছে না। এমএলটেনের নামের সমার্থক হয়ে ওঠা এই বিশেষ জার্সিটি শেষ পর্যন্ত কার গায়ে উঠবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও রাজনীতিক কার্লোস ম্যাক অ্যালিস্টারের মতে, মেসির ঠিক পরপরই হুট করে অন্য কাউকে পাকাপাকিভাবে ১০ নম্বর জার্সি দেওয়া উচিত নয়। বরং কয়েক মাস সময় নিয়ে বেশ কয়েকজন সম্ভাব্য তরুণ ও পারফর্মর খেলোয়াড়কে পর্যবেক্ষণ করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যুক্তিসংগত হবে। ইএসপিএনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি কাউকেই সরাসরি ১০ নম্বর দেব না।’
তবে দীর্ঘমেয়াদে ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি খুঁজে বের করার জন্য তিনি ৫ জন ফুটবলারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তাব করেছেন। তাঁর এই প্রস্তাবিত তালিকায় জায়গা পেয়েছেন— ১. এনজো ফার্নান্দেজ
২. হুলিয়ান আলভারেজ
৩. লাউতারো মার্তিনেজ
৪. অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
৫. নিকো পাজ
কার্লোস ম্যাক অ্যালিস্টারের পরিকল্পনা অনুযায়ী, মেসির বিদায়ের পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এই খেলোয়াড়দের পর্যায়ক্রমে ১০ নম্বর জার্সি পরে খেলার সুযোগ দেওয়া যেতে পারে। এরপর তাঁদের আন্তর্জাতিক পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা গভীরভাবে মূল্যায়ন করে স্থায়ী উত্তরসূরি বেছে নেওয়া হবে।
এদিকে জার্সির নম্বর নিয়ে ধোঁয়াশা থাকলেও আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক কে হবেন, সে বিষয়ে অবশ্য আগেই পরিষ্কার বার্তা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বর্তমান দলের অন্যতম ভরসা ও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো হতে যাচ্ছেন আর্জেন্টিনার পরবর্তী দলপতি। লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ক্রমপর্যায়ে রোমেরোই ছিলেন তৃতীয় পছন্দ।
ফলে আর্জেন্টিনার মাঠে পরবর্তী নেতৃত্বের ভার কার কাঁধে উঠবে তা নির্ধারিত হয়ে গেলেও, ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ‘১০ নম্বর’ জার্সির নতুন দাবিদার কে হবেন, তা দেখার জন্য ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |