প্রতিবেদক: বুলবুল আহমেদ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ‘ডিএফএটি-৫’ প্রকল্পে ‘প্রজেক্ট ম্যানেজার’ পদে অভিজ্ঞ ও দক্ষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৬ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত।
এক নজরে চাকরির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
বিভাগ: ডিএফএটি-৫
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: দেশি বা আন্তর্জাতিক এনজিও এবং উন্নয়ন সংস্থায় প্রজেক্ট পরিচালনা ও বাস্তবায়নে সমকক্ষ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল)
কর্মক্ষেত্র: অফিসে কাজ
কর্মস্থল: কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুবিধা: আন্তর্জাতিক সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন শুরু: ২৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৬ অক্টোবর ২০২৬
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |