নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬
২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অর বাবলি’ সিনেমার জনপ্রিয় গান ‘কাজরা রে’ দুই দশকের বেশি সময় পরও দর্শকদের মনে জায়গা ধরে রেখেছে। গানটিতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অমিতাভ বচ্চনকে।
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কাজরা রে ২.০’ তৈরির সম্ভাবনা নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন অভিষেক বচ্চন। তিনি বলেন, এমন একটি উদ্যোগ হলে তিনি অবশ্যই অংশ নিতে চান। তবে এর জন্য ঐশ্বরিয়া ও তার বাবা অমিতাভ বচ্চনকে রাজি করানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
সাক্ষাৎকারে পুরোনো গানটির শুটিংয়ের স্মৃতিও তুলে ধরেন অভিষেক। তার ভাষ্য অনুযায়ী, ‘কাজরা রে’-এর শুটিংয়ের সময় পুরো সেটজুড়েই ছিল উৎসবের আমেজ। এমনকি শুটিং চলাকালেই তার জন্মদিন উদযাপন করা হয়েছিল।
অভিষেক জানান, পরিচালক শাদ আলী শুটিংয়ের সময় প্রায় চার ঘণ্টা গানটি বাজিয়ে সবাইকে নাচতে দিয়েছিলেন। সেই আনন্দঘন সময়ের বেশ কিছু দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়, যা পরবর্তীতে গানটির ভিডিওতে ব্যবহার করা হয়েছিল।
অভিষেকের মতে, সময়ের সঙ্গে ‘কাজরা রে’ একটি কাল্ট গানের মর্যাদা পেয়েছে। গানটির শুটিং তার ক্যারিয়ারের স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি বলেও উল্লেখ করেন তিনি।
‘বান্টি অর বাবলি’ সিনেমায় অভিষেক বচ্চন ও রানি মুখার্জি অভিনয় করেন দুই প্রতারকের চরিত্রে। তাদের ধরার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন।
গানটির সংগীত পরিচালনা করেন শঙ্কর-এহসান-লয়। কণ্ঠ দিয়েছেন অলিশা চিনাই, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলী। আর নৃত্য পরিচালনায় ছিলেন বৈভবী মার্চেন্ট।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |