| বঙ্গাব্দ

হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 02-10-2026 ইং
  • 6844 বার পঠিত
হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী
ছবির ক্যাপশন: হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন

সম্পর্কের পাঁচ বছর পূর্ণ করলেন হৃতিক-সাবা, শুভেচ্ছা জানালেন সুজান

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী-সংগীতশিল্পী সাবা আজাদের প্রেমের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনটি উদ্‌যাপন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করেছেন হৃতিক। ভালোবাসায় ভরা সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্ত্রী সুজান খানও।

সম্প্রতি ইনস্টাগ্রামে সাবার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন হৃতিক। ছবিগুলোর মধ্যে রয়েছে সমুদ্রসৈকতে সূর্যাস্তের সময় দুজনের একান্ত মুহূর্ত এবং নদীর ধারে তোলা একটি সেলফি।

পোস্টের ক্যাপশনে সাবাকে উদ্দেশ করে হৃতিক লেখেন, ‘আজ আমাদের জন্মদিন। শুভ পঞ্চমবার্ষিকী, আমার ভালোবাসা।’

হৃতিকের এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন। তবে মন্তব্যের ঘরে বিশেষভাবে নজর কেড়েছে অভিনেতার সাবেক স্ত্রী সুজান খানের প্রতিক্রিয়া। তিনি লেখেন, ‘ভীষণ মিষ্টি! শুভবার্ষিকী।’

হৃতিক ও সাবার সম্পর্কের শুরু থেকেই তাদের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা হয়েছে। তবে এসবের মধ্যেও নিজেদের সম্পর্ক বজায় রেখেছেন এই তারকা জুটি।

অন্যদিকে, হৃতিক রোশন ও সুজান খানের ১৪ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটে ২০১৪ সালে। বিচ্ছেদের পরও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই সন্তানের দায়িত্ব পালন ও পারিবারিক বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে দেখা যায়।

শুধু হৃতিকের সঙ্গেই নয়, সাবা আজাদের সঙ্গেও সুজানের সুসম্পর্ক রয়েছে। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, নৈশভোজ ও অবকাশযাপনে তাদের একসঙ্গে দেখা গেছে।

এবার হৃতিক ও সাবার সম্পর্কের পঞ্চমবার্ষিকীতে সুজানের শুভেচ্ছাবার্তা নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের পারস্পরিক সৌহার্দ্যের প্রশংসা করছেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency