প্রতিবেদক: বুলবুল আহমেদ
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১১ থেকে ২০তম গ্রেডে ১৮টি বিভিন্ন পদে মোট ১৪২ জন প্রকৃত বাংলাদেশি নাগরিকের স্থায়ী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন করার শেষ সময় আজ সোমবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে দক্ষ জনবল বাড়াতে বিভিন্ন পদে এই নিয়োগ দেওয়া হচ্ছে। পদগুলোর বিবরণ ও বেতন স্কেল নিচে তুলে ধরা হলো—
উপসহকারী কেমিস্ট: ১ জন (বেতন গ্রেড-১১: ১২,৫০০–৩০,২৩০ টাকা)
সিনিয়র টেকনিশিয়ান: ৯ জন (বেতন গ্রেড-১৪: ১০,২০০–২৪,৬৮০ টাকা)
গেইট ইন্সপেক্টর: ১ জন (বেতন গ্রেড-১৪: ১০,২০০–২৪,৬৮০ টাকা)
সুপারভাইজার: ১ জন (বেতন গ্রেড-১৪: ১০,২০০–২৪,৬৮০ টাকা)
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮ জন (বেতন গ্রেড-১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা)
মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট: ৪ জন (বেতন গ্রেড-১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা)
গোডাউনকিপার: ৪ জন (বেতন গ্রেড-১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা)
ড্রাইভার: ৭ জন (বেতন গ্রেড-১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা)
স্কিল্ড টেকনিশিয়ান: ৩ জন (বেতন গ্রেড-১৭: ৯,০০০–২১,৮০০ টাকা)
টেকনিশিয়ান: ১১ জন (বেতন গ্রেড-১৮: ৮,৮০০–২১,৩১০ টাকা)
নিরাপত্তাকর্মী: ১ জন (বেতন গ্রেড-১৯: ৮,৫০০–২০,৫৭০ টাকা)
জুনিয়র টেকনিশিয়ান: ২২ জন (বেতন গ্রেড-১৯: ৮,৫০০–২০,৫৭০ টাকা)
ফায়ারম্যান: ১ জন (বেতন গ্রেড-১৯: ৮,৫০০–২০,৫৭০ টাকা)
টেকনিক্যাল হেলপার: ৫৩ জন (বেতন গ্রেড-২০: ৮,২৫০–২০,০১০ টাকা)
আরদালি: ৭ জন (বেতন গ্রেড-২০: ৮,২৫০–২০,০১০ টাকা)
নিরাপত্তা প্রহরী: ৪ জন (বেতন গ্রেড-২০: ৮,২৫০–২০,০১০ টাকা)
লেবার: ৩ জন (বেতন গ্রেড-২০: ৮,২৫০–২০,০১০ টাকা)
পরিচ্ছন্নতাকর্মী: ২ জন (বেতন গ্রেড-২০: ৮,২৫০–২০,০১০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন।
কর্মস্থল: গাজীপুর।
আবেদন ফি: টেলিটক সার্ভিস চার্জসহ প্রতিটি পদের জন্য ১৬৮ টাকা ফি জমা দিতে হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ সময় আজ ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। তাই যারা এখনো আবেদন করেননি, নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |