প্রতিবেদক: বুলবুল আহমেদ
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৯টি ভিন্ন শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন করার পর সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগ্রহীরা আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. ডিই/ইউসি (সিম্যান এবং কমিউনিকেশন ও টেকনিক্যাল): ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান (মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনালসহ), জিপিএ–৩.৫০ বা তদূর্ধ্ব।
২. রেগুলেটিং: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব।
৩. রাইটার, স্টোর ও মিউজিশিয়ান: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব।
৪. মেডিকেল: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান, জিপিএ–৩.৫০ বা তদূর্ধ্ব।
৫. কুক ও স্টুয়ার্ড: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ বা তদূর্ধ্ব।
৬. টোপাস: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
৭. এমওডিসি (নৌ): ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব।
১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স:
নাবিক পদের জন্য: ১৭ থেকে ২০ বছর।
এমওডিসি (নৌ) পদের জন্য: ১৭ থেকে ২২ বছর।
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সশস্ত্র বাহিনীর প্রচলিত বেতনক্রম অনুযায়ী আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
আবেদন ফি: ৩০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের নৌবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘Sailor Section/Apply Now’ অপশনে গিয়ে শাখাভিত্তিক দায়িত্ব ও কর্তব্য জেনে আবেদন শুরু করতে হবে। এরপর নিয়ম অনুযায়ী সাইন আপ বা সাইন ইন করে যেকোনো ব্যাংক কার্ড (ভিসা, মাস্টারকার্ড, নেক্সাস ইত্যাদি) অথবা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ফি পরিশোধের পর অনলাইন ফরম পূরণ করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে, যা পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্রসহ কেন্দ্রে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬।
আগামী ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত দেশের ৩টি নির্দিষ্ট কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত কেন্দ্রে সকাল ৮টার মধ্যে প্রয়োজনীয় সনদসহ উপস্থিত থাকতে হবে।
পরীক্ষার কেন্দ্রসমূহ:
১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা।
২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।
৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।
শাখাভিত্তিক বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |