প্রতিবেদক: বুলবুল আহমেদ
ভূরাজনৈতিক চরম উত্তাপ, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন ডলারের ওপর অনাস্থা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ (Safe Haven) হিসেবে সোনা বা স্বর্ণের চাহিদা আগামী দিনে ব্যাপক হারে বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্লেষক ও আন্তর্জাতিক তহবিল ব্যবস্থাপকদের মতে, আগামী ১২ থেকে ২৪ মাসের (১ থেকে ২ বছর) মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের নতুন অলটাইম হাই বা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়তে পারে।
ইতোমধ্যেই ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (WGC) এবং আইএমএফ-এর হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত সেপ্টেম্বর মাসে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো একমাসে সম্মিলিতভাবে প্রায় ৬৩ টন সোনা ক্রয় করেছে।
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (Financial Times)-এ প্রকাশিত এক বিশ্বস্ত প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (Fed) আবারও সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় স্পট মার্কেটে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে ৪,০৭৫ থেকে ৪,১০০ ডলারের কাছাকাছি নেমে এসেছিল।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে ৫,৫০০ ডলারের গণ্ডি পার করে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছিল।
ফিন্যান্সিয়াল টাইমস আয়োজিত সম্মানজনক ‘প্রেশাস মেটালস সিম্পোজিয়াম’-এ যুক্ত হওয়া শীর্ষ অর্থনীতিবিদ ও ফান্ড ম্যানেজাররা স্বর্ণের দাম বাড়ার পেছনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কৌশলগত কারণ উল্লেখ করেছেন:
১. কাগুজে মুদ্রার অবমূল্যায়ন ও ঋণের বোঝা:
ট্রয় অ্যাসেট ম্যানেজমেন্ট-এর জ্যেষ্ঠ তহবিল ব্যবস্থাপক শার্লট ইয়ং জানান, মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর সরকারি ঋণের পাহাড় দ্রুত বাড়ছে।
২. ডলারের বিকল্প রিজার্ভ গড়ে তোলা:
অয়ন ইনভেস্টমেন্টস-এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা পল কার্ন মনে করেন, ভূরাজনৈতিক চাল চালতে মার্কিন ডলারকে অর্থনৈতিক অস্ত্র বানানোর ফলে উদীয়মান অর্থনীতির দেশগুলো এবার ডলারের বিকল্প রিজার্ভ খুঁজছে।
৩. আসন্ন আর্থিক সংকট ও বন্ড থেকে সরে আসা:
স্বর্ণখনি প্রতিষ্ঠান অ্যালায়েড গোল্ড-এর সিইও পিটার মারোনে সতর্ক করে বলেন, বিশ্ব অর্থনীতি একটি বড় আর্থিক অস্থিতিশীলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে।
৪. কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ ও রিজার্ভ রক্ষা:
এন্ডেভার মাইনিং-এর প্রধান নির্বাহী ইয়ান ককারিল বলেন, নিজস্ব মুদ্রার অবমূল্যায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার নিরাপত্তা বলয় বেছে নিচ্ছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, চিনের কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চায়না’ (PBoC) গত কয়েক মাসে তাদের স্বর্ণের মজুত বহুগুণ বাড়িয়েছে। চীনের মোট বৈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের অংশ ইতোমধ্যে প্রায় ৯ শতাংশে গিয়ে পৌঁছেছে, যা পরিমাণে প্রায় ২,৪১০ টন!
যদিও বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে কোনো কোনো দেশ তরল অর্থ সংগ্রহের উদ্দেশ্যে মাঝে সোনা বিক্রিও করেছে, তবুও সার্বিকভাবে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ সোনা ক্রয়ের কারণে আগামী দুই বছরে সোনার দাম ৪,০০০ ডলার ছাড়িয়ে বহুদূর পৌঁছাবে বলেই বিশেষজ্ঞদের সার্বিক মতামত।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |