প্রতিবেদক: বুলবুল আহমেদ
উচ্চশিক্ষার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন শূন্য পদ পূরণের লক্ষ্যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩য় থেকে ২০তম গ্রেডে ১৪টি ক্যাটাগরিতে মোট ২১ জন যোগ্য ও আগ্রহী প্রার্থীকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা নির্ধারিত ফরমে ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
নিয়োগ সম্পর্কিত বিস্তারিত পদভিত্তিক তথ্য, বেতন স্কেল ও আবেদনের নিয়ম নিচে তুলে ধরা হলো:
| ক্র. নং | পদের নাম | বিষয় / বিভাগ / দপ্তর | পদসংখ্যা | বেতন স্কেল ও গ্রেড |
| ১ | অধ্যাপক | কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন, কীটতত্ত্ব, এনভায়রনমেন্টাল সায়েন্স | ৩টি | ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩) |
| ২ | সহযোগী অধ্যাপক | কীটতত্ত্ব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদপ্রজনন বিভাগ, সিলভিকালচার | ৩টি | ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪) |
| ৩ | প্রভাষক | সিলভিকালচার | ১টি | ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) |
| ৪ | চিফ মেডিকেল অফিসার | মেডিক্যাল সেন্টার | ১টি | ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩) |
| ৫ | নেটওয়ার্ক/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার | আইসিটি সেল | ১টি | ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬) |
| ৬ | অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার | অডিট সেল | ১টি | ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯) |
| ৭ | পিএ | গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ | ১টি | ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১) |
| ৮ | ক্যাটালগার | লাইব্রেরি শাখা | ১টি | ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১) |
| ৯ | স্টোর কিপার | কেন্দ্রীয় স্টোর | ১টি | ২৪,৩০০–৫৮,৭০০ টাকা (গ্রেড-১২) |
| ১০ | ড্রাইভার | যানবাহন শাখা | ১টি | ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড-১৫) |
| ১১ | অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর | লাইব্রেরি, কৃষিতত্ত্ব, কৃষি অর্থনীতি ও গ্রামীণ অনুষদ, অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স | ৪টি | ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) |
| ১২ | ডিপটিউবওয়েল অপারেটর | খামার শাখা | ১টি | ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) |
| ১৩ | ল্যাব অ্যাটেনডেন্ট | বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি | ১টি | ২০,৫০০–৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯) |
| ১৪ | অফিস সহায়ক | ফিশারিজ অনুষদ | ১টি | ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০) |
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
আবেদনকারীর ধরন: পুরুষ ও নারী উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: গাজীপুর।
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরমে প্রয়োজনীয় সনদপত্র ও নথিপত্রসহ ‘রেজিস্ট্রার, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ বরাবরে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |