| বঙ্গাব্দ

দাপট দেখিয়ে প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-10-2026 ইং
  • 32850 বার পঠিত
দাপট দেখিয়ে প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ
ছবির ক্যাপশন: প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ

বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ ড্র, ৪ উইকেট নিয়ে চকমালেন মোহাম্মদ হোসাইন

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। ড্র করলেও ম্যাচজুড়ে বেশ দাপট দেখিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ে শেষ হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল করেন ৭৮ বলে ৬৫ রান। আরেক ওপেনার ব্রেন্ডন কিং ৩৫ বলে ৪০ রান করেন। তিনে নামা ত্যাগনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে আসে ৯০ বলে ৩১ রান।

এছাড়া কাভেম হজ ২৪ বলে ১৩, আমির জাঙ্গু ৬৮ বলে ৪৪ ও জশুয়া ডি সিলভা ২১ বলে ১১ রান করেন। আর কেভিন উইকহ্যাম ১০৭ বলে ৬৭ রানে ও অধিনায়ক রোস্টন চেইজ ৬৫ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন।

বিসিবি একাদশের হয়ে দুর্দান্ত বোলিং করে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন মোহাম্মদ হোসাইন। একটি উইকেট নিয়েছেন অনিক দেব বর্মণ।

এর আগে কালাম সিদ্দিকী অলিনের অনবদ্য সেঞ্চুরিতে প্রথম দিনে দাপট দেখায় বিসিবি একাদশ। ১৩৫ রানের এক উজ্জ্বল ইনিংস খেলেন কালাম। এছাড়া ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন জিসান আলম। এতেই ৭ উইকেট হারিয়ে ৩৭১ রানের পাহাড়সম রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency