প্রতিবেদক: বুলবুল আহমেদ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও বন্দরনগরী জেদ্দায় সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) এ সতর্কতা জারি করা হয়। তবে কী ধরনের বিপদের আশঙ্কায় এ সতর্কতা দেওয়া হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সতর্কতা জারির পর মক্কা ও জেদ্দার বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
এদিকে ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে মক্কা ও জেদ্দায় জারি করা সতর্কতার সঙ্গে এসব হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |