| বঙ্গাব্দ

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 24-10-2026 ইং
  • 9045 বার পঠিত
সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর
ছবির ক্যাপশন: পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

দুই সন্তানকে নিয়ে ঘরোয়া পরিবেশে পরীমণির জন্মদিনের প্রথম প্রহর উদ্‌যাপন

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ঢালিউড নায়িকা পরীমণির জন্মদিনে ভক্তদের আগ্রহ কিছুটা বেশিই দেখা যায়। তবে এবারের জন্মদিনের আয়োজনের শুরুটা হয়েছে বেশ ঘরোয়া ও আবেগময় পরিবেশে। শনিবার (২৪ অক্টোবর) নায়িকার জন্মদিন; সন্তানদের নিয়েই বিশেষ এই দিনের প্রথম প্রহর উদযাপন করলেন পরীমণি।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে সেই উদযাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।

ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউনে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করছেন পরীমণি। তার দুই সন্তান ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মও ছিল সঙ্গে। এ সময় নায়িকাকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়।

কেকটির ওপরে মোমবাতি জ্বালানো ছিল। কাটার সময় মাকে ভালোবাসায় ও চুম্বনে ভরিয়ে দেয় দুই সন্তানই। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে বর্তমান সময়ে দুই সন্তানকে ঘিরেই যেন তার পুরো পৃথিবী।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক মাধ্যমে তা প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।

এর আগে ঢাকাই শোবিজের এই তারকা দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন পালন করে বিভিন্ন সময় আলোচনার জন্ম দিয়েছেন। এবারের জন্মদিনের সূচনা হলো ঘরোয়া আয়োজনে; সন্তানদের স্নিগ্ধ ছোয়ায়।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency