| বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-10-2026 ইং
  • 71131 বার পঠিত
নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রতিবেদক: বুলবুল আহমেদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফারজানা ইসলাম নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (২৫ অক্টোবর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় নিহতের স্বামী নাজমুল ইসলামের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাজমুল ইসলামকে আটক করেছে পুলিশ। নাজমুলও একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত ফারজানার ভাই আরিফুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাকে নির্যাতন করা হতো বলে আরিফ অভিযোগ করেন। তার ভাষ্য, নাজমুল প্রথমে বেকার ছিলেন। পরবর্তীতে চাকরি পাওয়ার পর তার অর্থের চাহিদা বাড়তে থাকে এবং টাকার জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

আরিফুল ইসলাম আরও দাবি করেন, ঘটনার দিন সন্ধ্যায় ফারজানার সঙ্গে তার স্বাভাবিক কথা হয়েছিল, তখন অস্বাভাবিক কিছু মনে হয়নি। এরপর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাদের ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পারিবারিক কলহ থেকে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করা হচ্ছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency