| বঙ্গাব্দ

তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 06-04-2025 ইং
  • 4727626 বার পঠিত
তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন
ছবির ক্যাপশন: তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন

তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন তামিম। মাঠে ফিল্ডিং করার সময় অসুস্থতা অনুভব করলে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেন, তারপর আবার ফিল্ডিং করতে নামেন।

তবে, এ সময় ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে জানা যায়, তামিম হার্ট অ্যাটাক করেছেন। এরপর সেদিনই তার হার্টে রিং পরানো হয়।

দুই দিন পর তামিমকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন ভর্তি থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফিরেন তামিম। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

তবে, তার শারীরিক অবস্থা আরও ভালোভাবে পর্যালোচনার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের পাশাপাশি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করাবেন তামিম। ইতিমধ্যে তার ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে।

তামিমের দ্রুত আরোগ্য লাভের জন্য ক্রিকেট প্রেমীরা তার সুস্থতা কামনা করছেন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency