সৌদি আরবজুড়ে বৈরী আবহাওয়ার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও আকস্মিক বন্যা, টর্নেডো এবং সাগরে জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সৌদি আরবের অধিকাংশ এলাকায় কম-বেশি বৃষ্টিপাত হতে পারে। কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হলেও অন্য এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
প্রবল বাতাসের কারণে মরুভূমির বালু ও ধুলাবালি ছড়িয়ে পড়তে পারে। এতে সড়কে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যানবাহন চলাচলের ক্ষেত্রে এমন পরিস্থিতি ঝুঁকি তৈরি করতে পারে।
বৈরী আবহাওয়ার কারণে সৌদি আরবের কয়েকটি অঞ্চলে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পবিত্র মক্কা নগরী, জাজান, আসির ও আল বাহা।
এসব এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মক্কা অঞ্চলের তায়েফ, আল জুমুম, বাহরাহ ও আদহামেও তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র।
দেশটির রাজধানী রিয়াদ ছাড়াও মদিনা, তাবুক, শিলা ও নাজরানের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে জেদ্দা ও রাবিগ অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
স্থলভাগের পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বৈরী আবহাওয়ার প্রভাবে সমুদ্রে স্বাভাবিকের তুলনায় বড় ঢেউ তৈরি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টির ঝুঁকিও রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগপূর্ণ পরিস্থিতি শুধু শনিবারেই শেষ নাও হতে পারে; বরং আগামী সপ্তাহের শেষ দিক পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সম্ভাব্য দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষ এবং গাড়িচালকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র।
একই সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে সরকারি আবহাওয়া বুলেটিন এবং এনসিএমের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত, ঝোড়ো বাতাস ও আকস্মিক বন্যার সম্ভাবনা থাকায় সতর্ক অবস্থানে রয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |