| বঙ্গাব্দ

সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 09-11-2026 ইং
  • 17601 বার পঠিত
সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক
ছবির ক্যাপশন: আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে টিভি উপস্থাপিকা রাবিয়ার মৃত্যু, স্বামী আটক

প্রতিবেদক: বুলবুল আহমেদ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবন থেকে রাবিয়া আহসান নামে এক নারী টিভি উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির একটি স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন তিনি। শহরের গুলশানাবাদ এলাকার নিজস্ব বাসভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ট্রিবিউন’ পিটিআইয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্বামী আটক ও ডাবস আলামত উদ্ধার ঘটনার পরপরই রাওয়ালপিন্ডি পুলিশ নিহতের স্বামীকে হেফাজতে নেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রটি উদ্ধার ও জব্দ করেছে।

রাওয়ালপিন্ডির সিটি পুলিশ অফিসার (সিপো) হাসান মুশতাক সুখেরা জানান, নিহতের স্বামীকে আনুষ্ঠানিকভাবে আটক করে ঘটনার পেছনে প্রকৃত রহস্য উদঘাটনে ব্যাপক তদন্ত শুরু করা হয়েছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা (এসএসপি) অপারেশন্স ও এসএসপি ইনভেস্টিগেশনকে সঙ্গে নিয়ে সিপো সুখেরা এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, ওই বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, নিহতের স্বামী দাবি করেছিলেন গুলিটি নাকি ভুলবশত বা দুর্ঘটনাবশত ফায়ার হয়েছিল।

তবে কোনো তথ্যই উড়িয়ে না দিয়ে তদন্ত চালাচ্ছেন সংশ্লিষ্টরা। সিপো সুখেরা জানান, ‘পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সি’র (পিএফএসএ) বিশেষজ্ঞ দলগুলো ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আসিফা ভুট্টো-জারদারির শোক ও ক্ষোভ প্রকাশ এদিকে পেশাদার এই নারী সংবাদ পাঠিকার রহস্যজনক মৃত্যু ও হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির ‘ফার্স্ট লেডি’ আসিফা ভুট্টো-জারদারি।

প্রেসিডেন্সি থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি ঘটনার মূল সত্যতা উদঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান।

একই সঙ্গে রাওয়ালপিন্ডি ও আশপাশের মেট্রোপলিটন এলাকায় ‘কর্মজীবী ও পেশাদার নারীদের টার্গেট করে হত্যার উদ্বেগজনক প্রবণতা’ নিয়ে গভীর শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেন আসিফা ভুট্টো-জারদারি। তিনি উল্লেখ করেন, গত আগস্ট মাসেও রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে পাশবিক নির্যাতন ও মৃত্যুর শিকার হয়েছিলেন ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদ। কিন্তু দুর্ভাগ্যবশত সেই চাঞ্চল্যকর মামলার তদন্তের ফলাফলও আজ পর্যন্ত অজানাই থেকে গেছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency